অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালো জাতিসংঘ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-02-2023 09:51:13 am

ফাইল ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


বাংলাদেশের জনগণকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ বাংলাদেশ টিম। একটি ভিডিও বার্তার মাধ্যমে জানানো এ শুভেচ্ছা বার্তায় বিভিন্ন ভাষা ব্যবহার করা হয়েছে।


মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভিডিও বার্তাটি জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক এবং টুইটার একাউন্টে শেয়ার করা হয়েছে।


বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস-সহ এদেশে কর্মরত দেশি-বিদেশি কর্মীরা বিশ্বের এবং বাংলাদেশের বিভিন্ন ভাষায় বাংলাদেশের জনগণকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই ভিডিও বার্তায় অংশ নেন।


এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা ও এর ঐতিহ্যের ওপর গুরুত্ব দিয়ে গোয়েন লুইস এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার প্রধান সুসান ভিজে যৌথভাবে একটি প্রবন্ধ প্রকাশ করেন।


প্রবন্ধে তারা বলেন, ‘২১ ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। বিশ্বের ভাষাগত, সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্যকে কেন্দ্র করেই আমরা দিনটি পালন করি। বাংলা ভাষার স্বীকৃতির জন্য ভাষা আন্দোলনে যাঁরা যোগ দিয়েছিলেন, তাঁদের প্রতি বিশ্বব্যাপী শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে ফেব্রুয়ারি পালন করা হয়।’


‘ভাষাগত বৈচিত্র্যের সযত্ন লালন ও সুরক্ষার ওপর জোর দিতে হবে, যাতে ভাষার কারণে কোনো বিরোধ ও বৈষম্যের সৃষ্টি না হয়। বড় ও ছোট, বহুল ও স্বল্পকথিত, বাংলা-জাতিগোষ্ঠী ও বিদেশি—সব ভাষার প্রতি সমান শ্রদ্ধাশীল থাকা গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে আন্তসাংস্কৃতিক আদান-প্রদানে ভাষার বৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’


‘টেকনাফ থেকে পঞ্চগড়—দেশের বিভিন্ন অঞ্চলে বিদেশি ও দেশীয় ভাষার জাতিসংঘ সংস্থায় কর্মরত সবার পক্ষ থেকে আমরা বাংলাদেশের জনগণকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই। এই দিনে দেশের জনগণ সাহসিকতার সঙ্গে যে সংগ্রাম করেছিলেন, তাঁদের আমরা ভুলিনি, ভুলব না।’

আরও খবর







6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৫ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে