সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভুয়া এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) পরিচয়পত্র প্রদর্শন করে ভর্তি হওয়া এক প্রতারককে অভিযান পরিচালনা করে আটক করেছে জেলা এনএসআই টিম ও সদর থানা পুলিশ।
গত ২৯ অক্টোবর দিবাগত রাত আড়াইটা থেকে ৩০ অক্টোবর ভোর সোয়া ১টার মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির নাম নূরেজ্জামান নূর আবু সালেহ। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা গ্রামে; তার পিতার নাম মো. সামাদ সরকার।
গোয়েন্দা ও পুলিশ সূত্র জানায়, নূরেজ্জামান নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার পরিচয় ও কার্যক্রমে সন্দেহ হলে জেলা এনএসআইয়ের একটি দল বিষয়টি খতিয়ে দেখে এবং সদর থানা পুলিশকে সাথে নিয়ে হাসপাতালে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নূরেজ্জামান চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে, ২০১৬ সাল থেকেই তিনি ভুয়া নাম ও পরিচয় ব্যবহার করে এনএসআইয়ের একটি নকল পরিচয়পত্র তৈরি করে আসছেন। এই ভুয়া পরিচয় ভাঙিয়ে তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় সহজ-সরল মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন দোকান ও ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে আসছিলেন।
এ ঘটনায় আটক প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৭ ঘন্টা ৯ মিনিট আগে
১৮ ঘন্টা ২২ মিনিট আগে
১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
২১ ঘন্টা ২৫ মিনিট আগে
২১ ঘন্টা ২৭ মিনিট আগে