ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। তাঁর দেশে ফেরার পর বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতারা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, জামায়াত নেতা ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, জামায়াত নেতা আলহাজ্ব আইউব আলী ফরায়েজী, সৈয়দ একরামুল হক হারুন ও ইকবাল হোসেন মজুমদার,রেজাউল করিম মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতারা তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।