বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১

সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় একটি একনলা বন্দুক, অস্ত্র তৈরির বিভিন্ন অংশ এবং বিপুল পরিমাণ সরঞ্জামসহ মো. সাইফুল ইসলাম প্রকাশ শাকের হোসেন (৩০) নামের এক অস্ত্র কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে তাকে বুধবার রাতে দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারী ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। 


গ্রেপ্তারকৃত মো. সাইফুল ইসলাম সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেওটি গ্রামের আকরাম উদ্দিন হাজী বাড়ির মৃত মুমিন উল্ল্যার ছেলে।


প্রেস রিলিজে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারী ঘরে  অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক,১টি বন্দুকের বাট রাখার বস্তু,১টি দেশীয় তৈরি এলজির লোহার বাট,১টি দেশীয় তৈরি বন্দুকের কাঠের বাট,লোহার তৈরি বন্দুকের বডির বিভিন্ন অংশ,অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত প্লাস (৩টি),তারসহ গ্রাইন্ডিং মেশিন (১টি),রেত বা ফাইল (৩টি),লোহার ট্রিগার (১টি),বোল্ড (১টি),ছোট-বড় এসএস স্টিলের অংশ (৮ পিস)।


এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো : আরিফ হোসেন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান প্রয়োজন এই অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় অস্ত্র তৈরি করে আসছে বলে স্বীকার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলার  প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর