জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু বলেছেন, 'মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদক নির্মূলে দলমত-নির্বিশেষে কঠোর অবস্থান নিতে হবে। মাদককাণ্ডে জড়িত ব্যক্তিরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।'
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইসলামপুর পৌর বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মিসভায় উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু বলেন, 'মাদক শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না, বরং একটি পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
সুলতান মাহমুদ বাবু আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে মাদক ব্যবসা ও মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কিংবা অন্য কোনো প্রভাব যেন অপরাধীদের রক্ষাকবচ হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপি সরকার মানেই উন্নয়নের সরকার।'
কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন এবং সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান।
৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ ঘন্টা ৩৬ মিনিট আগে