আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

কুড়িগ্রামের পাড়া-মহল্লায় তিন শতাধিক অস্থায়ী শহিদ মিনার নির্মাণ


মহান একুশের চেতনা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কুড়িগ্রামের পাড়া-মহল্লায় শিশু-কিশোররা বাঁশ-কাঠ, কলাগাছ ও রঙিন কাগজ দিয়ে তৈরী করছেন শহিদ মিনার। তাদের এ কাজে উজ্জ্বীবিত করছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম।


৫২’র ভাষা আন্দোলন বাঙালী জাতীয় জীবনের এক চরম অধ্যায়ের দিন। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাঙালী জাতি পেয়েছি মাতৃভাষার অধিকার। এ দিবসটি এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এক সময় দিবসটি ঘিরে পাড়ায়-মহল্লায় শিশু-কিশোররা বিভিন্ন উপকরণ দিয়ে শহিদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা জানাতো। এর সংখ্যা এখন অনেকাংশে কমে গেছে। একুশের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম জেলা সদরের পাড়া-মহল্লায় ৩য় বারের মত শহিদ মিনার নির্মাণের প্রতিযোগীতামুলক এ আয়োজন করেছে।


এ আয়োজনে সাড়াও মিলেছে। কুড়িগ্রাম পৌর এলাকার মিস্ত্রিপাড়ার শিক্ষার্থী মুন্না জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, ৫২’র ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেই আমরা বাড়ির পাশেই অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছি।


জেলা সদরের বিভিন্ন পাড়া মহল্লায় প্রায় ৩ শতাধিক অস্থায়ী শহিদ মিনার নির্মিত হয়েছে। এসব অস্থায়ী শাহদ মিনার তৈরীতে উৎসাহিত করছেন অবিভাবকরাও। কুড়িগ্রাম শহরের হরিকেশ এলাকার সাবেক সরকারি কর্মকর্তা বিমল চন্দ্র সরকার জানান, আমরা ছোটবেলায় বিভিন্ন উপকরণ দিয়ে শহিদ মিনার নির্মাণ করে একুশের বীর শহীদদের শ্রদ্ধা জানাতাম। এখন তা তেমন চোখে পড়েনা। গত ৩ বছর থেকে সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম শিশু কিশোরদের উৎসাহিত করছে শহিদ মিনার নির্মাণে। আমরা অভিভাবকরাও সন্তানদের অস্থায়ী শহিদ মিনার নির্মাণে সহযোগিতা করছি। 


জাতীয় রবিন্দ্র সংগীত সম্মিলন পরিষদ এর সাধারণ সম্পাদক সাতকুরি রায় নিলু জানান, প্রচ্ছদ কুড়িগ্রামের এ উদ্যোগ শিশুদেরকে একুশের চেতনায় উজ্জ্বীবিত করতে বড় ভূমিকা রাখবে। সাংস্কৃতিক সংগঠক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস জানান, এ আয়োজন নিঃসন্দেহে শিশু কিশোরদের বাঙালী চেতনায় ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত করবে।


আয়োজক সংগঠনের সংগঠক ইমতে আহসান শিলু ও সভাপতি জুলকার নাইন স্বপন  জানান, প্রতিযোগীতা নয় মুলত শিশু-কিশোরদের একুশের মুল চেতনায় উজ্জ্বীবিত করতে এ আয়োজন। এ ধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা সাংস্কৃতিক কর্মীসহ সকল স্তরের মানুষের।


আরও খবর