দুর্গাপূজা উপলক্ষে নাগেশ্বরী পৌরসভার ১৬টি মন্দিরের সনাতনী সম্প্রদায়ের ভাই-বোনদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব ও সম্ভাব্য মেয়র প্রার্থী জনাব মোঃ আজিজুল হক।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। নাগেশ্বরী পৌরসভাকে একটি মানসম্পন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমি সবসময় আপনাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, নাগেশ্বরী পৌরসভার ১৬টি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য তিনি ও তাঁর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সার্বিক খোঁজখবর রাখছেন। সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে তিনি পৌরসভার সকল সনাতনী ভাই-বোনদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সার্বিক কল্যাণ কামনা করেন।
উল্লেখ্য, মোঃ আজিজুল হক আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এলাকার সাধারণ জনগণের সমর্থন ও দোয়া প্রার্থনা করেছেন।
৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ ঘন্টা ৬ মিনিট আগে
৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ ঘন্টা ২৭ মিনিট আগে