ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় রাশেদুল ইসলাম সাকিব নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। স্বামীকে জীবিত ও অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্ত্রী উম্মে আয়মন।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জমিদার পাড়ার প্রবেশমুখ থেকে মুখোশধারী ৭-৮ জন যুবক সাকিবকে তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী।

লিখিত বক্তব্যে উম্মে আয়মন জানান, সাকিব আধুনগর মরাডলুকুল গ্রামের সেলিম উদ্দিনের ছেলে এবং আধুনগর বাসস্টেশন এলাকার সেলিম স্টোরের স্বত্বাধিকারী। দোকান বন্ধ করে রিকশায় বাসায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় আসা মুখোশধারীরা তার স্বামীর পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় রিকশাচালক আমানকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

উম্মে আয়মনের দাবি, অপহরণের দিন দুপুরে তাদের দোকান দখলের চেষ্টা নিয়ে বিরোধ সৃষ্টি হয় এবং তার স্বামীকে হুমকি দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পরই সাকিব অপহরণের শিকার হন। পরে একটি নম্বর থেকে ফোন করে আইনগত ব্যবস্থা না নেওয়ার কথাও বলা হয় বলে তিনি জানান। তবে এ ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত নন তিনি।

স্ত্রী জানান, ঘটনার রাতেই থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রিকশাচালকের সঙ্গে কথা বলেছে। স্বামীকে দ্রুত উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, তারা কোনো সংঘাত চান না, শুধু স্বামীকে জীবিত ও অক্ষত অবস্থায় ফিরে পেতে চান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ী সাকিবকে উদ্ধারে পুলিশ কাজ করছে।


Tag
আরও খবর