অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

১৭ দিনে ১১ হাজার কোটি টাকা পাঠালেন প্রবাসীরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-02-2023 03:39:12 pm

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা ১০৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। টাকার অংকে (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) ১১ হাজার ২৫৪ কোটি টাকা।


রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।


হুন্ডি ও অবৈধ পথে প্রবাসী আয় পাঠানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, প্রবাসী আয়ে প্রণোদনা দুই শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করা, প্রবাসী আয় পাঠাতে ফি প্রত্যাহার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর মতো উদ্যোগ নেওয়ার পর ডিসেম্বর মাস থেকে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানো বাড়ে। তারই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসেও ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর ইতিবাচক ধারা অব্যাহত থাকে।


তথ্য অনুযায়ী, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ৮৫ কোটি ৮৩ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৩৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।


একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ২১ কোটি ৬২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৮ হাজার ১০ লাখ মার্কিন ডলার।


বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, হুন্ডির মাধ্যমে প্রবাসী আয় পাঠানো ঠেকাতে আর্থিক গোয়েন্দা সংস্থার (বিএফআইইউ) বিভিন্ন উদ্যোগের মধ্যে বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসী আয় বেড়ে প্রায় ১৯৬ কোটি ডলার আসে। আগামী মাসগুলোতে আরও বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা।  

আরও খবর


6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে