মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু



সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় শামীমা নাসরিন নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাঁর স্বামী আব্দুল মজিদ গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শামীমা নাসরিন সাতক্ষীরার ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শামীমা নাসরিন তাঁর স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে করে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। তাঁরা বাবার বাড়ি থেকে বের হয়ে বৈকারী মোল্লার মোড় এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, মোল্লাবাড়ির মোড় এলাকায় মোটরসাইকেলটি বাম দিকে ঘোরানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শামীমা নাসরিন মাথায় গুরুতর আঘাত পান। আঘাতের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় তাঁর স্বামী আব্দুল মজিদও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে। পরে ট্রাকটি বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়।

এ বিষয়ে এসআই শরিফুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একজন শিক্ষিকার আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। কর্মস্থলে যাওয়ার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয়দেরও ব্যথিত করেছে।

Tag
আরও খবর