পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে আজ যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ কুলিয়ারচরে ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কুলিয়ারচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন দিনাজপুরে সীমান্তে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিজিবি খেলাধুলার বিকাশ ও শিক্ষার প্রসারে সম্ভাবনাময় তরুণ প্রজন্মের পাশে শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক কুতুবদিয়ায় ৫ ইউপিতে প্রশাসক নিয়োগ দিনাজপুরে পাওনা টাকার জেরে হত্যা মামলার প্রধান আসামি কিশোরগঞ্জে গ্রেফতার লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী নাগেশ্বরীতে ‘ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় আনোয়ারার স্বপ্নের ঠিকানা গড়ে দিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন কুঁন্দুড়িয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক নালিতাবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জে সহিংসতা আওয়ামী লীগের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে: তথ্যমন্ত্রী পাঁচ ধাপে ভোট ৪৩০০ ইউপিতে, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১


আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভা কার্যালয়ে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি, সরকারি কাজে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মো. জিয়া হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার মধুবাড়ী (ভাঙ্গাপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে জিয়া হোসেন বিভিন্ন সময় পৌরসভার সহকারী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি ও হোয়াটসঅ্যাপে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তাকে দুই হাজার টাকা দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


অভিযোগ রয়েছে, গত ১৭ সেপ্টেম্বর জিয়া হোসেনসহ অজ্ঞাতনামা ১০-১২ জন গোপালপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে চাঁদা দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে থানায় মামলা করা হয়।


লালপুর থানার এসআই এ.জে. মিন্টু জানান, মামলার তদন্তের ধারাবাহিকতায় জিয়া হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলাটি তদন্তাধীন। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর