অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

ভাষা আন্দোলনের ৭২ বছরেও লাখাইয়ে বেশীরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার।


ভাষা আন্দোলনের ৭২ বছর অতিক্রান্ত হলেও অদ্যাবধি লাখাইয়ে বেশীরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মিত হয়নি।ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মিত না হওয়ায়  তাদের শ্রদ্ধা জানাতে পারেননা শিক্ষার্থীরা।জানতে জানতে পারননা শহীদদের আত্মত্যাগের সঠিক ইতিহাস। শহীদ মিনার না থাকায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়ে থাকে অনেকটা দায়সারাভাবে। কোন কোন প্রতিষ্ঠানে  কাঠ ও বাঁশ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করে আসছেন। উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে তথ্যে জানা যায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৮৭ টি।এর মধ্যে শহীদ মিনার রয়েছে  মাত্র ২৫ টিতে।৭২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে ১৮ টিতে।মাধ্যমিকের ১১ টি বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে ৭ টিতে।লাখাইর একমাত্র সরকারি কলেজ মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজে অদ্যাবধি শহীদ মিনার নির্মিত হয়নি।উপজেলার ২ টি কলেজের কোনটিতেই শহীদ মিনার নেই।শহীদ মিনার নেই ২ টি মাদ্রাসায়ও।এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক এর সাথে আলাপকালে জানান সকল বিদ্যালয়ে শহীদ মিনার থাকা উচিৎ। আমাদের ৭২ টি সপ্রাবির মধ্যে ১৮ টিতে শহীদ মিনার রয়েছে। আমি নতুন এ উপজেলায় যোগদান করেছি। শহীদ মিনার তৈরির জন্য আলাদা কোন বাজেট বরাদ্দ নেই। তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আরোও ১০ টি বিদ্যালয়ে যাতে শহীদ মিনার স্থাপন করতে পারি।এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার জানান সকল বিদ্যালয়ে শহীদ মিনার থাকা উচিৎ। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে প্রতিটি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় শহীদ মিনার  স্থাপন করা যায়।

আরও খবর