আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান মতু সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রায় ২০০টি মোটরসাইকেল নিয়ে শোডাউনটি বের করা হয়। পরে মোটরসাইকেল বহরটি রায়কালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রার্থী মতিউর রহমান মতু স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
মতিউর রহমান মতু গণমাধ্যমকে বলেন, “দল আমাকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলে এবং জনগণের সমর্থন পেলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। রায়কালী ইউনিয়নের প্রতিটি জনপদের রাস্তাঘাট, কালভার্ট ও ব্রিজের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।
তিনি বলেন, ইউনিয়নের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চান।
আয়োজকদের দাবি, শোডাউনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।