গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

অহংকার মুমিনের বৈশিষ্ট্য নয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-02-2023 12:20:03 am

ফাইল ছবি

◾ মাওলানা ইমরান হোসাইন 


মানুষের অন্তরের নিকৃষ্টতম রোগ অহংকার। এটি মানুষের আধ্যাত্মিক শক্তি নষ্ট করে এবং তাকে বিপথগামী করে। ইমান ও অহংকার সম্পূর্ণ বিপরীতমুখী দুটি আচরণ। ইমান হলো সত্য বিশ্বাস করে নত শিরে মেনে নেওয়া। আর অহংকার হলো সত্য অস্বীকার করা। রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘অহংকার হক তথা প্রমাণিত সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তাচ্ছিল্য করা।’ (মুসলিম) 


মানুষ মানুষকে তাচ্ছিল্য করে অর্থ-কড়ি, শক্তি, জ্ঞানগরিমাসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতা ও অসহায়ত্বের কারণে। অথচ এসব তাদের প্রতি মহান আল্লাহর রহমত ও দয়া। এ সত্য মেনে নিলে বিশেষ কোনো গুণের অধিকারী ব্যক্তি অন্যকে অবজ্ঞা করতে পারে না। বরং বিনীত মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। 


অহংকারী ব্যক্তি আল্লাহর দান ও দয়ায় বিশ্বাস না করে নিজের বুদ্ধি ও শক্তির মাধ্যমে সবকিছু অর্জনের দাবি করে। তাই সে অন্যদের ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখে। ধীরে ধীরে তার মনোভাব ও আচরণ লাগামহীন হয়ে ওঠে। তখন আল্লাহ তাআলা তাকে চূড়ান্তভাবে ধ্বংস করেন।


বিত্তশালী কারুনকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে অঢেল সম্পদ দান করেছিলেন। সম্পদের প্রতাপে সে সীমালঙ্ঘন করতে শুরু করে। মুসা (আ.) তাকে সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে চলতে বলেন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেন। সম্পদের জাকাত ও দান-সদকার উপদেশ দেন। কিন্তু সম্পদের অহংকারে সে মুসা (আ.)-কে বলে বসে, এ সম্পদ আমি নিজের বুদ্ধি ও যোগ্যতা বলে অর্জন করেছি। তখন আল্লাহ তাকে তার বাসস্থানসহ জমিনে ধসিয়ে দিয়েছেন। (সুরা কাসাস: ৮১)


অহংকার আল্লাহর জন্য নির্দিষ্ট বিশেষ গুণ। তাই আল্লাহর সৃষ্টি ও দাস হয়ে অহংকার করা মানুষের শোভা পায় না। 


শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪১ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৬ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে