ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ এবং বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজারে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসীর একাংশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য দেন মো. মনিরুজ্জামান তুষার (তুহিন)। তিনি বলেন, পাইকুড়া আজিজুর রহমান পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমানকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। লিখিত বক্তব্যে প্রধান শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া, বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা কমিটি গঠন এবং শিক্ষার্থীদের মানববন্ধনে অংশগ্রহণ নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলা হয়। অভিযোগ করা হয়, মো. মতিউর রহমান ১৯৮৭ সালে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেলেও তাঁর নিয়োগ শূন্য পদে নাকি সৃষ্ট পদে হয়েছিল, তা যাচাই করা প্রয়োজন। ২০০১ সালে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়েও প্রশ্ন তুলে সংশ্লিষ্ট নিয়োগ নথি, রেজুলেশন ও পরীক্ষার খাতা যাচাইয়ের দাবি জানানো হয়। এ ছাড়া বর্তমান প্রধান শিক্ষক পদে তাঁর নিয়োগ পরীক্ষা যথাযথভাবে হয়েছিল কি না এবং আবেদনকারীদের যাচাই-বাছাইয়ের বিষয়টি তদন্তের দাবি জানানো হয়। বিদ্যালয়ের মার্কেট ভাড়াসহ বিভিন্ন উৎসের আয়-ব্যয়ের হিসাব এবং দীর্ঘদিন অসুস্থ থাকা এক শিক্ষককে নিয়মিত বেতন-ভাতা দেওয়ার বিষয়েও অভিযোগ তোলা হয়। এসব বিষয়ে আর্থিক নিরীক্ষার দাবি জানান বক্তারা। সম্প্রতি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন নিয়েও প্রশ্ন তুলে বিষয়টি তদন্তের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে নিয়োগসংক্রান্ত নথি যাচাই, বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা এবং বিধি অনুযায়ী ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবি জানানো হয়।

Tag
আরও খবর