কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হওয়ায় শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বৃহস্পতিবার বিকেলে শহরের বকুলতলা জুলাই চত্বর থেকে মিছিলটি বের হয়ে দড়াটানা, চৌরাস্তা ও প্রেসক্লাব মোড় হয়ে সিভিল কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা দলীয় স্লোগানের মাধ্যমে শহর মুখরিত করেন।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি থেকে অনুমোদিত এই আংশিক কমিটিতে নেতৃত্ব পাচ্ছেন:

  • আহ্বায়ক: নূরজ্জামান
  • সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ড. শহীদুল ইসলাম জাবির
  • সদস্যসচিব: মনিরুজ্জামান (আজাদ)
  • সিনিয়র যুগ্ম সদস্যসচিব: ইঞ্জি. আরিফ জামান
  • যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিববৃন্দ
  • যুগ্ম আহ্বায়ক (১১ জন): শাহজাহান কবীর, আসাদুজ্জামান বাবুল, সোহেল রানা বাবু, বোরহান উদ্দিন, আবুল কাসেম, সোহানুর রহমান শাহীন, আব্দুল আলীম, আলী সোহেব, ইউসুফ আলী রিপন, আব্দুল্লাহ আল নাদিম এবং জায়া জাকির।
  • যুগ্ম সদস্যসচিব (৪ জন): সাজিদ সারোয়ার, ফরহাদ হোসেন, মারুফ হাসান শুভ্র এবং আসমা খাতুন।

মিছিল শেষে দেওয়া বক্তব্যে নেতৃবৃন্দ জানান, শহরকেন্দ্রিক রাজনৈতিক তৎপরতার পাশাপাশি জেলাটির বিভিন্ন উপজেলা ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাজ জোরদার করাই তাদের মূল লক্ষ্য।কেন্দ্রীয় নির্দেশনাবলি অনুযায়ী, নবগঠিত এই আংশিক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।


আরও খবর