নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ

উৎসবমুখর পরিবেশ ও জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ আয়োজিত বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন ট্রফি এবং সপ্তম শ্রেণি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

​আজ বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

​প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, অভিভাবক সদস্য ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন আপেল এবং একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্ম্মন।

​অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টুর্নামেন্টজুড়ে শিক্ষার্থীদের খেলোয়াড়সুলভ মনোভাব, সুশৃঙ্খল আচরণ এবং চমৎকার ক্রীড়াশৈলী উপস্থিত সকলের নজর কেড়েছে। বিশেষ করে ফাইনাল ম্যাচে অষ্টম ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের দারুণভাবে আনন্দ দেয়।

​খেলা শেষে চ্যাম্পিয়ন দল হিসেবে অষ্টম শ্রেণির হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং রানার্সআপ দল হিসেবে সপ্তম শ্রেণির খেলোয়াড়দের মাঝে মেডেল ও ট্রফি বিতরণ করা হয়।

​বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পুরো টুর্নামেন্টটি উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ জোগান। পরিশেষে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর