শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাফার গোডাউন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার পরিদর্শনকালে গোডাউনে সংরক্ষিত সার ও কৃষি উপকরণের মজুত, সংরক্ষণ ব্যবস্থা এবং সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সার সরবরাহ কার্যক্রম পর্যালোচনা করেন তিনি। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বনানী দেবনাথ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, ঝিনাইগাতী বাফার গোডাউন ব্যবস্থাপক মোহাম্মদ আদিলুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনকালে গোডাউনে আগামী তিন মাসের প্রয়োজনীয় ইউরিয়া সার মজুত রয়েছে বলে দেখা যায়। জেলা প্রশাসক গোডাউনে সংরক্ষিত সারের মজুত পরিস্থিতি, সংরক্ষণ ব্যবস্থা এবং ডিলারদের মধ্যে সার বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে স্টক রেজিস্টারে লিপিবদ্ধ মজুতের সঙ্গে বাস্তব মজুতের সামঞ্জস্যও যাচাই করেন। এ সময় কৃষকের প্রয়োজন অনুযায়ী সার ও অন্যান্য কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। পাশাপাশি সার মজুত ও বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়মতান্ত্রিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কৃষকদের যাতে সার ও কৃষি উপকরণ পেতে কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি।
১ ঘন্টা ৫ মিনিট আগে
৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
২১ ঘন্টা ২০ মিনিট আগে
২২ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ১২ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে