নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

বিপদের সময়ের তিন আমল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-02-2023 12:49:56 am

প্রতীকী ছবি

◾ শায়খ ওবাইদুল্লাহ 


প্রাকৃতিক দুর্যোগসহ সব বিপদই মানুষের জন্য মহান আল্লাহর পরীক্ষা। এসবের মাধ্যমে আল্লাহ মানুষকে সতর্ক করেন এবং পরকালের শাস্তির কথা স্মরণ করিয়ে দেন। মানুষ যত উপায়ই অবলম্বন করুক, আল্লাহ না চাইলে বিপদ থেকে বাঁচার কোনো উপায় নেই। তবে ইসলাম অবশ্যই সম্ভাব্য সব উপায়-উপকরণ অবলম্বনে উৎসাহ দেয়। পাশাপাশি আল্লাহর ওপর ভরসা করা এবং তাঁর কাছে দোয়া করাও মুমিনের কর্তব্য। বিপদের সময় করার জন্য তিনটি আমলের কথা এখানে তুলে ধরা হলো— 


•• এক. দোয়া পড়া


বিপদের মুহূর্তে পড়ার একটি সুন্দর ও ছোট দোয়া হলো দোয়া ইউনুস। এই দোয়ার বরকতে আল্লাহর নবী ইউনুস (সা.)-কে তিনি মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। দোয়াটি হলো—লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র; আমি তো সীমালঙ্ঘনকারী।’ (সুরা আম্বিয়া: ৮৭)


•• দুই. তওবা করা


গুনাহ, অনাচার ও অবাধ্যতার কারণেই আল্লাহ পৃথিবীতে বিপদ-আপদ পাঠিয়ে থাকেন। তাই আমাদের বেশি বেশি তওবা করা দরকার। কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, ‘জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যা মানুষের হাতেরই কামাই। এর মাধ্যমে তিনি তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।’ (সুরা রুম: ৪১)


•• তিন. দান-সদকা করা


হজরত ওমর ইবনে আবদুল আজিজ (রহ.) তাঁর শাসনামলে যখন ভূমিকম্প হয়, তখন গভর্নরদের দান-সদকা করার প্রতি জোর দিয়ে চিঠি লিখেন। এ ছাড়া দান-সদকা গুনাহ মুছে ফেলে এবং বিপদ দূর করে। মহানবী (সা.) বলেন, ‘দান-সদকায় বালা-মুসিবত দূর হয়।’ (তিরমিজি)


লেখক: ইসলামবিষয়ক গবেষক

আরও খবর