ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনকে জাতিসংঘের অভিনন্দন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-02-2023 12:46:27 am

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানায়।


বিবৃতিতে বলা হয়, ‘আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানাচ্ছি।’ নতুন রাষ্ট্রপতি হিসাবে তাকে নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন জানানো হয়।


বিবৃতিতে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন এবং জাতিসংঘ সনদ বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি অর্জনে সাহাবুদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারত্ব আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।


উল্লেখ্য, মো. আবদুল হামিদের উত্তরসূরি হিসেবে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে একমাত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হন তিনি। আগামী এপ্রিল মাসে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন।

আরও খবর