ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা প্রদান।


নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দড়ি গোর কাটা গ্রামে হাজারী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ১৩ ফেব্রুয়ারী রাতে  একটি বসত ঘরে আগুন লেগে যায়। পরে ওই আগুন ছড়িয়ে পড়লে একই বাড়ির ৬ পরিবারের আটটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।


মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী )  ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নেন ও ঘটনাস্থল পরিদর্শন করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তানজিম আলম তুলি, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।


ক্ষতিগ্রস্হ পরিবার গুলো হলো- (১) নাজির উল্লাহ, (২) বিবি ফাতেমা, (৩) লায়লা আক্তার, (৪) রহিমা খাতুন, (৫) ওহিদ ও (৬) হাফিজা।


সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তাজনিম আলম তুলি, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল,

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী ও ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপনের উপস্থিতিতে ক্ষতিগ্রস্হ প্রতিটি পরিবারকে সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম এর পক্ষ থেকে ২৫,০০০/=টাকা , সেনবাগ উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০,০০০/= টাকা, মেয়র আবু নাছের ভিপি দুলাল এর পক্ষ থেকে ৫,০০০/=টাকা ও জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তার ১,০০০/=টাকা মোট ৪১,০০০/=টাকা করে সর্বমোট ২,৪৬,০০০/=টাকা নগদে প্রদান করা হয়।


এসময় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তাজনিম আলম তুলি বলেন, জেলা প্রশাসন প্রতিটি পরিবার কে শুকনো খাদ্য সামগ্রী ও ২ বান্ডিল ঢেউটিন প্রদান করা হবে এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্হ পরিবারদের কে সরকারি বরাদ্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর