আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

নিয়ামতপুরে সিরিজ বোমা হামলার ১৭তম বার্ষিকীতে উপজেলা আঃলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি




◾নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ 

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ আগস্ট বেলা সাড়ে ১০টায় সারাদেশের ন্যায় বিােভ কর্মসূচি পালন করেছে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ। একইসঙ্গে কর্মসূচির মাধ্যমে বিএনপি ও তাদের সমমনাদের অপপ্রচার ও উসকানির প্রতিবাদ জানায় দলটি। 
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রথমে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে অস্থায়ী মঞ্চের এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি  আলহাজ¦ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ আবেদ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক সরকার সালেহ আহমেদ সজল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নইম, উপজেলা মহিলালীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হুমায়ন কবির, উপজেলা শ্রমিকলীগের সাধারণ  সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ দেলোয়ার হোসেন শিমুল,  উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ চন্দ্র মহন্তসহ ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Tag
আরও খবর