নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
বোর্ড কর্তৃক মনোনীত হয়ে এই কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যুবদল নেতা মোঃ নজরুল ইসলাম।
আজ ৬ আগস্ট ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক (স্বাক্ষরিত: মোঃ এনামুল কবীর) স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
অনুমোদিত ৪ সদস্যের এডহক কমিটিতে অন্যান্য পদে রয়েছেন:
সাধারণ শিক্ষক সদস্য: জনাব সালেহা খাতুন (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত)
অভিভাবক সদস্য: জনাব মোঃ কামাল হোসেন (জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)
সদস্য সচিব: প্রধান শিক্ষক, দীঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী পত্র ইস্যুর তারিখ থেকে আগামী ৬ (ছয়) মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই কমিটিকে পরবর্তী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘন্টা ১২ মিনিট আগে
১ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৬ ঘন্টা ৫৮ মিনিট আগে