ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আকস্মিক মৃত্যু থেকে পানাহ চাইতেন মহানবী (সা.)

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-02-2023 09:47:40 am

সংগৃহীত ছবি

◾ মুফতি আবু দারদা 


মৃত্যু এক অমোঘ সত্য। সব সৃষ্টিকেই একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। যার মৃত্যু যখন নির্ধারণ করা হয়েছে, ঠিক তখনই তার মৃত্যু হবে। এক মুহূর্ত আগে-পরে হবে না। তবে দুর্ঘটনার কবলে পড়ে আকস্মিকভাবে মারা যাওয়া নিশ্চয়ই কারও জন্য সুখকর নয়। মহানবী (সা.) আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। স্বাভাবিক মৃত্যু মুমিনের জন্য আল্লাহর রহমত। মৃত্যুর মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে এবং ভালো কাজের পুরস্কার বুঝে নেবে। মহানবী (সা.) বলেন, ‘মুমিন ব্যক্তি যখন মারা যায়, তখন সে দুনিয়ার দুঃখ-কষ্ট থেকে নিষ্কৃতি পায়।’ (নাসায়ি: ১৯৩০) অন্যদিকে তা আল্লাহর অবাধ্যদের জন্য বিপদের কারণ। অবাধ্যতার জন্য তাকে কঠিন সাজা ভোগ করতে হবে। বিশেষ করে আকস্মিক মৃত্যু পাপাচারীদের তওবা করারও সুযোগ দেয় না। তাই এটি তাদের জন্য সবচেয়ে বেশি ভয়ংকর। হাদিসে এসেছে, ‘(হঠাৎ মৃত্যু) পাপীর জন্য আফসোস আর মুমিনের জন্য নিষ্কৃতির কারণ।’ (বায়হাকি: ৩ / ৩৭৯) 


এক হাদিসে আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামতও বলা হয়েছে। কিয়ামতের আগে আকস্মিক মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে। মহানবী (সা.) বলেছেন, ‘কিয়ামতের একটি আলামত হলো আকস্মিক মৃত্যু প্রকাশ পাওয়া।’ (তাবারানি: ২৩৩)


আকস্মিক মৃত্যু থেকে বাঁচতে মহানবী (সা.) একটি বিশেষ দোয়া পড়তেন। দোয়াটি হলো—আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি, ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি, ওয়া আউজুবিকা আইয়াতাখব্বাতানিশ শাইতনু ইনদাল মাওতি, ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান, ওয়া আউজুবিকা আন আমুতা লাদি-গান।


অর্থ: হে আল্লাহ, আপনার কাছে চাপা পড়ে মারা যাওয়া থেকে আশ্রয় চাই, গহ্বরে পড়ে মারা যাওয়া থেকে আশ্রয় চাই, আপনার কাছে পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যুবরণ থেকে এবং অতিবার্ধক্য থেকে আশ্রয় চাই। আপনার কাছে মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে আশ্রয় চাই, আপনার পথে যুদ্ধ থেকে পলায়নপর অবস্থায় মারা যাওয়া থেকে আশ্রয় চাই এবং আপনার কাছে বিষাক্ত প্রাণীর দংশনে মারা যাওয়া থেকে আশ্রয় চাই। (আবু দাউদ: ১৫৫২; নাসায়ি: ৫৫৪৬; হাকিম: ১ / ৫৩১)


আমাদেরও আকস্মিক মৃত্যু থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। সব ধরনের বিপদ-আপদ থেকে মুক্ত থেকে স্বাভাবিকভাবে জীবনাবসানের জন্য প্রার্থনা করা উচিত। আল্লাহ আমাদের হেফাজত করুন। 


লেখক: ইসলামবিষয়ক গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪০ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৬ দিন ১০ মিনিট আগে