চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

জাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ৩৮ পরিবারে আর্থিক সহায়তা


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত ৩৮টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা।


শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে সংগ্রহ করা তহবিল থেকে উপজেলার কদম রসুল, ডোংরা ও খানখানাবাদ গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হয়।


সংগঠন সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় বঙ্গোপসাগর উপকূলবর্তী এসব গ্রামের বহু বসতঘর, কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের প্রয়োজনীয়তা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রাণ তহবিল সংগ্রহের উদ্যোগ নেন।


সহায়তা পাওয়া কদম রসুল গ্রামের বিধবা সানোয়ারা বেগম বলেন, ‘আল্লাহ তোমাদের রহম করুন। আমি নিঃস্ব হয়ে গেছি। স্বামী-স্বজন, ঘরবাড়ি কিছুই আর নেই। কোনোমতে বেঁচে আছি। তোমাদের এই সহায়তা আমাকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে।’


ডোংরা গ্রামের বাসিন্দা শাহিন আক্তার বলেন, ‘আমাদের গবাদিপশু, হাঁস-মুরগি সবই বন্যায় নষ্ট হয়ে গেছে। সন্তানদের নিয়ে সামনের দিনগুলো কীভাবে কাটবে, সেই দুশ্চিন্তায় ঘুম আসে না।’


চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ইয়াসির আরাফাত বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও জামালপুরের বিভিন্ন পর্যায়ের মানুষের সহযোগিতায় আমরা মোট ৬৪ হাজার ২৮৩ টাকা সংগ্রহ করেছি। ক্ষতিগ্রস্ত তিনটি গ্রামের ৩৮টি পরিবারকে যাচাই-বাছাই করে এই সহায়তা দেওয়া হয়েছে। শুরুতে টিন কিনে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়া, সময়ের সীমাবদ্ধতা এবং স্বেচ্ছাসেবকের স্বল্পতার কারণে নগদ অর্থ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই মানবিক উদ্যোগে সহযোগিতাকারী সবার প্রতি আমরা কৃতজ্ঞ। কাল আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’


এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, কোষাধ্যক্ষ সজরুল ইসলাম এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর