চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে মরিয়ম খাতুন নামে ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ​মঙ্গলবার ভোরে উপজেলার হরিহরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে। ​নিহতের পরিবারের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মায়ের সাথে নানা বাড়ি হরিহরা গ্রামে বেড়াতে এসেছিল মরিয়ম। মঙ্গলবার রাতে মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। ভোররাতের দিকে শিশুটি হঠাৎ অসুস্থতা বোধ করলে বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। ​শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. এহেতেশাম শহিদ জানান, একদম শেষ মুহূর্তে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে তার শরীরে বিষধর ‘কালাচ’ সাপের দুটি কামড়ের দাগ লক্ষ্য করা যায়। সাথে সাথেই তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করে চিকিৎসা শুরু করা হয়েছিল, কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। ​সাত সকালে এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।
Tag
আরও খবর