চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ

কুতুবদিয়ায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয়  এমপি আলমগীর ফরিদের বেড়িবাঁধ ভাঙন এলাকা পরিদর্শন।

 কক্সবাজারের সংসদীয় আসন-২ (কুতুবদিয়া-মহেশখালী)’র সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কুতু্বদিয়ায় দিনব্যাপি নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।  এ সময় তিনি বলেন,এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে,প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথ তৈরি হয়েছে। কুতুবদিয়ার বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগকে দ্বীপবাসীর জীবন-জীবিকা ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর২০২৬) সকালে  বড়ঘোপ জেটিঘাটে সংসদ সদস্যকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কুতৃবদিয়া থানান অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক, প্রকল্প কর্মকর্তা (পিআইও) ইকবাল হাসান, কুতুবদিয়া বিএনপি’র আহবায়ক সৈয়দ আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক আজিজুর রায়হান, সদস্যসচিব এমএ সালাম কুতুবী, লেমশীখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোছাইন, আলী আকবর ডেইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার কামাল, কামরুল  সিকদার, ইদ্রিস খোন্দকার খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম কুতুবী,সদস্য সচিব আব্দুল মান্নান সহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দুপুরে সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে দ্বীপে কর্মরত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সভায় কুতু্বদিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সম্প্রতি অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতা বজায় রাখা সামগ্রীর বক্স (হাইজিন কিট) বিতরণ করা করা হয়।পরে এমপি আলমগীর ফরিদ, বড়ঘোপ ইউনিয়নের রোমাইপাড়ার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ও ভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাণের দাবি একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ। ওই টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা সরেজমিনে পর্যবেক্ষণে আগামী ২৩ সেপ্টেম্বর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একটি টিম কুতুবদিয়ায় আসছেন। সে উপলক্ষে কক্সবাজার-২ (কুতুবদিয়া- মহেশখালী) আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্ধারিত পরিদর্শনস্থল পরিদর্শন করে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখেন।

এ সময় এমপি ফরিদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথ তৈরি হয়েছে। তিনি কুতুবদিয়ার বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগকে দ্বীপবাসীর জীবন-জীবিকা ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।”

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কুতুবদিয়ার ৪১কিলোমিটার রেড়িবাধের ৭১ নম্বর পোল্ডারের অন্তর্ভুক্ত এলাকায় প্রথম পর্যায়ে প্রায় ৬ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর প্রতিমন্ত্রীর সরেজমিন পরিদর্শনে প্রকল্প এলাকার বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা পর্যালোচনা করা হবে।

এর আগে এমপি ফরিদ দ্বীপের আলী আকবর ডেইল ইউনিয়নের ৪শ ও কৈয়ারবিল ইউনিয়নের আড়াইশো পরিবারে সরকারী সহায়তার ১০ কেজি চাউল বিতরণ করেন। দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় এমপি আলমগীর ফরিদ কুতুবদিয়া ত্যাগ করেন।

Tag
আরও খবর