বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বেগমগঞ্জে ১৫ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ ও খাল খননের কাজের উদ্বোধন

বেগমগঞ্জে ১৫ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ ও খাল খননের কাজের উদ্বোধন


বেগমগঞ্জে ১৫ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ ও খাল খননের কাজের উদ্বোধন করেন এমপি বুলু।

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ ও খাল খননের কাজের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি।

নোয়াখালীতে ১৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে চৌমুহনী পৌরসভা এলাকায় খালখনন উন্নয়নে খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী পৌরসভার কলেজ রোড খালপাড়ে ওয়াকওয়ে কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেন, খাল খনন উন্নয়নে ওয়াকওয়ে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন সমস্যা অনেকটাই দূর হবে।

নোয়াখালীর উন্নয়নে পরিকল্পিত অবকাঠামো নির্মাণের কোনো বিকল্প নেই। জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়েই বর্তমান সরকার উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করছে। খাল,জলাবদ্ধতা ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। সেই বাস্তবতাকে সামনে রেখেই খাল খনন এবং ওয়াকওয়ে নির্মাণ প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্প বাস্তবায়িত হলে বেগমগঞ্জ তথা চৌমুহনীবাসী মানুষের চলাচল আরও নিরাপদ ও সহজ হবে, পাশাপাশি খালের স্বাভাবিক পানিপ্রবাহও নিশ্চিত করা সম্ভব হবে।

খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি আমাদের পরিবেশ, কৃষি ও স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাই খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। এর সঙ্গে ওয়াকওয়ে নির্মাণ যুক্ত হওয়ায় সাধারণ মানুষ একটি আধুনিক ও টেকসই যোগাযোগ ব্যবস্থা পাবে।

আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ২৫ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ৩০ মিনিট আগে