পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ছায়াময় ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ট্যুরিস্ট ক্লাব সাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি

কেন্দ্রীয় মাঠের পাশ

পরিবেশ সংরক্ষণ এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে ট্যুরিস্ট ক্লাব সাস্ট (Tourist Club SUST)-এর উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের পাশে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম-এর সৌজন্যে প্রদত্ত নাকাচুয়া (Terminalia mantaly) গাছ রোপণ করা হয়। মাদাগাস্কারের স্থানীয় এই বৃক্ষটি ছাতার মতো শাখা-প্রশাখা বিস্তারের কারণে 'Umbrella Tree' নামেও পরিচিত। এটি একটি নান্দনিক, দ্রুত বর্ধনশীল, ছায়াদানকারী ও পরিবেশবান্ধব বৃক্ষ।এই বৃক্ষ রোপণের মাধ্যমে ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তাও তুলে ধরা হয়।

কর্মসূচিটির পরিকল্পনা, সমন্বয় ও সার্বিক বাস্তবায়নে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবুল হাসনাতের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর উৎসাহ, পরামর্শ এবং সার্বিক সহায়তায় কর্মসূচিটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।এছাড়া ট্যুরিস্ট ক্লাব সাস্টের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিটিকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে।

ট্যুরিস্ট ক্লাব সাস্টের সভাপতি মোঃ নুরজামান হৃদয় বলেন, “আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো ক্যাম্পাসের সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও আরামদায়ক পরিবেশ তৈরি করা। কেন্দ্রীয় মাঠে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। কিন্তু মাঠের পাশে পর্যাপ্ত ছায়ার অভাবে খেলোয়াড় ও দর্শকদের অনেক সময় রোদের মধ্যে অবস্থান করতে হয়। সেই ভাবনা থেকেই এই বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি, গাছগুলো বড় হয়ে একদিন শিক্ষার্থীদের স্বস্তিদায়ক ছায়া দেবে এবং একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আয়োজক: ট্যুরিস্ট ক্লাব সাস্ট

Tag
আরও খবর