বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশ প্রেস ফটো কনটেস্টে আক্কেলপুরের বিপুলের সাফল্য

জয়পুরহাটের আক্কেলপুরের জনপ্রিয় তরুণ আলোকচিত্রী বিপুল আহমেদ -এর একটি আলোকচিত্র বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট ২০২৬-এর Public Interest Journalism বিভাগে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই আলোকচিত্র প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় সংবাদচিত্র সাংবাদিকদের নির্বাচিত কাজের সঙ্গে বিপুল আহমেদের ছবিও স্থান পেয়েছে। এটি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, পরিশ্রম ও সৃজনশীলতার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ৩১ জুলাই রাজধানীর দৃক গ্যালারিতে অনুষ্ঠিতব্য প্রদর্শনীতে মোট ৩২টি নির্বাচিত আলোকচিত্র প্রদর্শিত হবে। সেই প্রদর্শনীতেই দর্শনার্থীদের সামনে উপস্থাপিত হবে বিপুল আহমেদের নির্বাচিত আলোকচিত্র। স্থানীয়ভাবে ফটোগ্রাফির মাধ্যমে নানা সামাজিক বাস্তবতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার জন্য পরিচিত বিপুল আহমেদের এই সাফল্যে আনন্দিত আক্কেলপুরের সাংস্কৃতিক ও সাংবাদিক মহল। তাঁর এই অর্জন শুধু আক্কেলপুর নয়, সমগ্র জয়পুরহাট জেলার জন্যও গর্বের বিষয়। এ বিষয়ে শুভানুধ্যায়ীরা বলেন, জাতীয় পর্যায়ের এমন একটি মর্যাদাপূর্ণ প্রদর্শনীতে স্থান পাওয়া তরুণ আলোকচিত্রীদের জন্য বড় অনুপ্রেরণা। ভবিষ্যতে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আরও সাফল্য অর্জন করবেন—এমন প্রত্যাশা সবার।
Tag
আরও খবর