লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা

আশাশুনির বড়দলে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার বড়দলে দেশব্যাপী বিএনপি, জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বড়দল ইউনিয়ন পরিষদের শহীদ মিনার পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বড়দল ইউনিয়ন পরিষদের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, বড়দল কলেজিয়েট স্কুলের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকের আলী গাজী, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য রমজান আলী মোড়ল, ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন মোড়ল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহসিন আলী লিটন, শ্রমিকলীগ নেতা ফারুক হোসেন সানা, সকল ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু রায়হান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত বিগত দিনের মত আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আশাশুনি উপজেলায় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এবং জনগণকে সাথে নিয়ে বিএনপি জামাতের সকল অপকর্ম প্রতিহত করা হবে।

আরও খবর