শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন


‎সাতক্ষীরা-আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলে প্রতিবন্ধকতা তুলে নেওয়ার দাবীতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বেলা ১১ টায় চাপড়া বাস ও ইজিবাইক স্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে আশাশুনি চাপড়া ও বুধহাটা ইজিবাইক মালিক ও চালক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
‎আশাশুনি ইজিবাইক মালিক ও চালক সমিতির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাপড়া ইজিবাইক মালিক সমিতির সভাপতি ইলিয়াস সরদার, বুধহাটা ইজিবাইক মালিক সমিতির সভাপতি মতিকুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দীন প্রমুখ। মানববন্ধনে আঃ আলিম, জিয়ারুল ইসলাম, আজিজুল, সিরাজুল, আরিফ, হাবিবুর, ইকবল, আলম, রবিউল, আব্দুল্লাহ, সাইফুল্লাহ, তামিম, আজাদ, আলতাফ, বুলবুল, রাজ্জাকসহ দুই শতাধিক ইজিবাইক মালিক ও চালক উপস্থিত ছিলেন। 
‎বুধহাটা ইজিবাইক মালিক সমিতির সভাপতি মতিকুল ইসলাম বলেন, সাতক্ষীরা পৌর সভায় যানজট নিরসনের স্বার্থে পৌর এলাকায় উপজেলার ইজিবাইক চলাচলে নিষেধ করছে পৌর প্রশাসন, আমরা সেটা মেনে নিয়েছি কিন্তু উপজেলার সাথে জেলা সদরের সড়কে আমাদের চলাচলে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। আমরা বহুবার অনুরোধ করেছি হয়রানি না করার জন্য কিন্তু বাস মালিক সমিতির লোকজন আমাদের কথা রাখছেন না। আমরা স্পষ্ট ভাবে ঘোষণা দিচ্ছি, যদি পৌর সভার বাহিরে ইজিবাইক চলাচলে বাঁধা দেওয়া হয় বা বন্ধ করা হয় তাহলে সড়কে বাস চলাচলে বাঁধা দেওয়া বা বন্ধ করে দেওয়া হবে। 
‎প্রধান অতিথির বক্তব্যে আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ বলেন, ইজিবাইক চালকদের পরিবার আছে, তাদের রুটি-রুজি আসে ইজিবাইক চালিয়ে সুতরাং তাদের চলাচল করতে বাঁধা না দিয়ে আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। জোর পূর্বক কোন কিছু চাপিয়ে দিয়ে সড়কে ইজিবাইক বন্ধ করে তাদের পেটে লাথি মারার অধিকার কারও নেই। আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়েছিলাম। তিনি ডিসি মহোদয়ের সাথে কথা বলে আমাদেরকে জানিয়েছেন, পৌরসভার বাইরে সকল সড়কে ইজিবাইক চলাচল করতে পারবে। তাঁর সিদ্ধান্ত মেনে নিয়ে পৌর সভার সীমান্ত পর্যন্ত ইজিবাইক চালাবে চালকরা। ‎তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইজিবাইক চালকদের পরিবারের কথা চিন্তা করে তাদেরকে সুযোগ না দিলে তাদের পক্ষে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হবো।

Tag
আরও খবর