অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-07-2026 02:57:03 pm

নদীকে বাঁচাতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আপনারা নদীগুলোর পাশে যান, খাল বিলের পাশে যান। মনে হয়, খাল-বিলের মধ্য দিয়ে পানি যাওয়ার মতো নয়।’


বৃহস্পতিবার (০৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নদীগুলোকে যদি বাঁচাতে না পারি, তাহলে কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানি নিরাপত্তার কোনটাই নিশ্চিত করা সম্ভব হবে না। এ কারণ ইকোসিস্টেম রক্ষা করাটা অত্যন্ত জরুরি। উন্নয়ন ও পরিবেশকে একে-অপরের প্রতি প্রতিদ্বন্দী হিসেবে না দেখে, বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক। এটি বর্তমান সরকারের প্রত্যাশা।’


তিনি বলেন, ‘বর্তমান সরকারের পরিকল্পনা-ইচ্ছা যেভাবেই আমরা বলি, ছাদবাগান, নগর ফরেস্ট্রেশন, নগর বনয়ন জিআইএসভিত্তিক বৃক্ষরোপণ, নদী তীর এবং খালের দু-পাশে সবুজায়ন এবং ইকোটুরিজমকে অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে বিকশিত করতে চাই।’


সরকারপ্রধান আরও বলেন, ‘এগুলো থেকেও অনেক মানুষের আর্নিং হতে পারে। একটা বিজনেস গ্রো করতে পারে। সেটিও আমাদের একটি লক্ষ্য।’

আরও খবর