মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

চন্দনাইশে দুই বোনকে অপহরণের চেষ্টা, বড় বোনকে গণ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-২

চট্টগ্রামের চন্দনাইশে নানার বাড়িতে যাওয়ার পথে দুই বোনকে অপহরণের চেষ্টার পর বড় বোনকে একটি পোল্ট্রি ফার্মে নিয়ে গণ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চন্দনাইশ থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন বিকাল আনুমানিক ৪টার দিকে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুনের দুই মেয়ে—খাঁনহাট মমতাজ বেগম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী কানিজ ফাতেমা চাঁদনী (১৬) এবং ৭ম শ্রেণির শিক্ষার্থী সাফা মারওয়া ইকরা (১৪) নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়।

 

এজাহারে অভিযোগ করা হয়, একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া দুর্লভপাড়া এলাকায় হযরত শাহ ছৈয়দ জালাল উদ্দিন আউলিয়া (রহ.) মাজার শরিফের সামনে পাকা রাস্তায় পৌঁছালে মো. ফয়সাল (২৬) ও মো. জাহেদ (২৯) জোরপূর্বক তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়।

 

পরে সিএনজিটি গাছবাড়িয়া কলেজ গেটের দিকে যাওয়ার সময় ছোট বোন সাফা মারওয়া ইকরা কৌশলে চলন্ত সিএনজি থেকে নেমে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগ অনুযায়ী, বড় বোন কানিজ ফাতেমা চাঁদনীকে নিয়ে আসামিরা চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ অংশপাড়া এলাকায় বোরহান উদ্দিনের মালিকানাধীন শাহা আমিন পোল্ট্রি ফার্মের উত্তর-পশ্চিম কোণে নিয়ে যায়। সেখানে রাত আনুমানিক ১১টা থেকে পরদিন ১৯ জুন ভোর সাড়ে ৪টা পর্যন্ত তিনজন মিলে তাকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

 

পরবর্তীতে ভিকটিম বাড়িতে ফিরে পরিবারের কাছে বিষয়টি জানালে তার বাবা আবদুল্লাহ আল মামুন তাকে চন্দনাইশ খাঁনহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে চিকিৎসা করান।

 

এ ঘটনায় ২৮ জুন ভিকটিমের বাবা বাদী হয়ে চন্দনাইশ থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় মো. ফয়সাল (২৬), মোহাম্মদ জাহিদুল ইসলাম (২৭) ও মো. জাহেদ (২৯)-কে আসামি করা হয়েছে।

 

চন্দনাইশ থানার এফআইআর নং-১৫, তারিখ ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৭/৯(৩) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার জানায়, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

মামলাটির তদন্তভার চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. লিটন মিয়ার ওপর ন্যস্ত করা হয়েছে। তিনি আরোও জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag
আরও খবর