দিনাজপুর সদর এমপির প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হাতিয়ায় আলী বাজার বণিক সমিতির নির্বাচন; জাফর সভাপতি, টুটুল সাধারণ সম্পাদক নির্বাচিত চন্দনাইশে দুই বোনকে অপহরণের চেষ্টা, বড় বোনকে গণ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-২ আশাশুনিতে ৭৫ উপকারভোগীর মাঝে বসত বাড়িভিত্তিক সবজি বাগানের উপকরণ বিতরণ কে এই ভাইরাল আজাদ নাম্বার আর্জেন্টিনা নগর থেকে কারাগারে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী পীরগাছায় কৃষকদের 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রী উদ্ধার গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালত থেকে ছিনিয়ে নেয়া মাদক ব্যবসায়ী র‌্যাবের অভিযানে আটক পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নাগেশ্বরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন: প্রায় ৬০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানো হলো ‎সাতক্ষীরায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর বার্তা, অবৈধ অটোরিকশা আটক দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন জয়পুরহাটে স্ত্রীকে মারপিট করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে আক্কেলপুরে দিনমজুর শ্যামল চন্দ্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন "স্মার্ট সিটি প্রকল্প" নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের উদ্দেশ্যে যাত্রা করেছেন, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং

পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

রংপুরের পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করা হয়।


কলেজের প্রভাষক ওমর ফারুক দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি জাকির আহমেদ।

অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কলেজের প্রভাষক মো. বিজয়, সুজন মিয়া, আবু সাঈদ ও মাইদুল ইসলাম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মেহেদী, আলিফ, জান্নাত, তুবা ও অহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক আফসানা বেগম, রনজিনা বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

কলেজ সূত্রে জানা যায়, এ বছর পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজের জেনারেল, বিএম ও বিএমটি শাখা থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পরীক্ষার্থী শামীম।

আরও খবর