দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

"স্মার্ট সিটি প্রকল্প" নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের উদ্দেশ্যে যাত্রা করেছেন, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা

"স্মার্ট সিটি প্রকল্প" নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের উদ্দেশ্যে যাত্রা করেছেন, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "স্মার্ট সিটি প্রকল্প" নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের উদ্দেশ্যে যাত্রা করেছেন, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা।
গতকাল শনিবার (২৭জুন) সকালে উপজেলার "চিলমারী সিনিয়র আলিম মাদরাসার" অংশগ্রহনকারী শিক্ষার্থীরা, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। ষ্টার্ষ্ট আপ সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম এর আওতায় চিলমারী  উপজেলা ও কুড়িগ্রাম জেলা  পর্যায়ে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা " স্মার্ট সিটি প্রকল্প " এর ধারনায় ১ম স্থান অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় আজ (২৮ ও ২৯) জুন জাতীয় পর্যায়ে উক্ত প্রোগ্রামের চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রোগ্রামে দেশের প্রতিটি জেলা থেকে ১ম স্থান অর্জনকারীদের মধ্যে দু'জন শিক্ষক ও তিন জন শিক্ষার্থী অংশগ্রহনকারী হিসেবে এবং অন্যান্য অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের ২জন করে শিক্ষক বিবেচিত হয়েছেন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনকারীদের উপস্থাপিত প্রযুক্তি ব্যবহারে নতুনত্বের ধারনা ব্যবহার করে জনকল্যাণসহ দেশের কল্যানে কিভাবে, কোথায় ব্যবহার করা হবে সে ধারনারই প্রতিফলন বাস্তবে প্রদর্শন করা হবে। তরুণ এই অংশগ্রহনকারীদের কে  দেশের কল্যাণের কাজ করার জন্য  উৎসাহ যোগাতে  প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য দাযিত্বশীল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তাগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার "অধ্যক্ষ নাজমুল হক"সহ শরীর চর্চা শিক্ষক হাছিবুর হাছান, প্রভাষক রাকিব মিয়া ও সহকারী শিক্ষক এমদাদুল হক অংশগ্রহনকারী দলের ৩জন শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন। তাদের প্রকল্পের ধারনাটি জাতীয় পর্যায়ে সমাদৃত হবে, এ নিয়ে চিলমারী উপজেলা ও কুড়িগ্রাম জেলাবাসীর দীর্ঘ আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এই সু-সংবাদে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীসহ চিলমারী উপজেলাবাসীর মাঝে আনন্দ জোয়ার বইছে।
আরও খবর