আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় আবু হেনা  রুবেল  নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোক।

শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল কলাউজান ইউনিয়নের সাম মহাজন বাড়ির বাসিন্দা। তিনি আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল পদুয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে পুরাতন বিওসি এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আনন্দঘন মুহূর্ত থেকে শুরু হওয়া যাত্রা শেষ হয় নিস্তব্ধ এক পরিণতিতে। যে পথ ধরে বাড়ি ফেরার কথা ছিল, সেই পথই হয়ে উঠল জীবনের শেষ গন্তব্য। রুবেলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অপূরণীয় শূন্যতা এবং পুরো এলাকায় গভীর শোকের আবহ।

স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।


আরও খবর