ফাইল ছবি-নিখোঁজ ফোরকান।
সাগরে মাছ ধরতে গিয়ে বৈরি আবহাওয়া ট্রলার ডুবি ঘটনায় কক্সবাজারের কুতুবদিয়ার মো. ফোরকান (৩২) নামের এক জেলের নিখোঁজের ১০দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। গত (১লা সেপ্টেম্বর ২০২৬)রাতে তীব্র ঢেউয়ের মুখে পড়ে ১৪ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় অন্য জেলেরা উদ্ধার হলেও নিখোঁজ হন ফোরকান। তিনি উত্তর ধুরুং ইউনিয়নের সতরুদ্দিন গ্রামের মো. জাকের উল্লাহর ছেলে।এদিকে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা ট্রলারের মাঝি রবিউল আলম জানান, ঘটনার দিন রাত ৮টার দিকে কেউ ট্রলারের ছোট ঘরে, কেউবা ঘরের ওপরে বসা ছিলেন।
এ সময় হঠাৎ বড় কয়েকটি ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডান দিকে কাত হয়ে তলিয়ে যেতে শুরু করে। জীবন বাঁচাতে যে যেভাবে পেরেছেন বাঁচার চেষ্টা করেন। দুর্ঘটনার বিষয়টি বুঝতে পেরে পাশ দিয়ে যাওয়া আরেকটি ট্রলার দ্রুত এগিয়ে এসে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে। তবে, অনেক খোঁজাখুঁজির পরও ফোরকানের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এবিষয়ে কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক জানান, সাগরে ডুবে যাওয়া ফিশিং বোটের মালিক থানায় একটি জিডি করেছেন। একজন জেলে নিখোঁজ বলে জানা গেছে।
১ ঘন্টা ৮ মিনিট আগে
১ ঘন্টা ২৬ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
৩ ঘন্টা ৪ মিনিট আগে