বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-09-2026 12:52:34 pm

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতদের পরিবার। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 


নিহত দুজন হলেন-পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে আসাদুজ্জামান (৩৩) এবং উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম (৩২)। গুলিতে আহত শ্রী উদা একই গ্রামের মুনষা নারায়ণের ছেলে।


রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ১১ নম্বর বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজাহান আলী দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফের গুলিতে নিহত যে দুজন হয়েছেন তা আমরা ওখানকার মানুষের মাধ্যমেই নিশ্চিত হয়েছি। দুজনই আমাদের এলাকার ছেলে। ভারতের স্থানীয় লোকজনই আমাদের নিশ্চিত করেছে। এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা দুজনের মৃত্যুর খবর জানতে পেরেছি। বিষয়টি বিজিবিকেও আমরা জানিয়েছি।


এ দিকে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ৪২ বিজিবির দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত আসাদুল হক চিহ্নিত মাদক চোরাকারবারি ছিলেন। তিনি মানব পাচারের সঙ্গেও জড়িত ছিলেন বলে বিজিবির দাবি। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।


বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পীরগঞ্জ সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালান। এতে আসাদুল হক আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের রায়গঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার ভোরে সীমান্ত পিলার ৩৩৩ এলাকায় ভারতের অভ্যন্তরে ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এতে তিন বাংলাদেশি গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ বর্তমানে ভারতেই রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


এ বিষয়ে ৪২ বিজিবির সিইও আবদুল্লাহ আল মঈন একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন সূত্রের মাধ্যমে তারা ঘটনাটি জানতে পেরেছেন। তবে বিএসএফ এখনও আনুষ্ঠানিকভাবে বিজিবিকে বিষয়টি জানায়নি। ঘটনার বিস্তারিত তথ্য জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


দুই বাংলাদেশি নিহত হওয়ার দাবি এবং বিজিবির একজন নিহতের তথ্যের মধ্যে ভিন্নতা থাকায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিএসএফের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে নিহতের সংখ্যা ও ঘটনার বিস্তারিত বিষয়ে আরও পরিষ্কার হওয়া যাবে।

আরও খবর