লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেছেন মোঃ ফারুক আহমেদ কবিরাজ। তিনি বর্তমানে ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। সম্প্রতি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ফরম সংগ্রহ শেষে ফারুক আহমেদ কবিরাজ বলেন, "দলের প্রতি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও নিবেদিত প্রাণ ত্যাগ রয়েছে। সুদিনে ও দুঃসময়ে দলীয় নেতাকর্মী এবং ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে সবসময় এলাকার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বিএনপি যদি আমাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়, তবে উত্তর চরবংশী ইউনিয়নের অসামাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা এবং জনগণের সেবা করাই হবে আমার মূল লক্ষ্য।"
স্থানীয় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা জানান, ফারুক আহমেদ কবিরাজ দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। চেয়ারম্যান পদে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করা সহজ হবে। তবে মনোনয়নের বিষয়ে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তারা। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই সবাই একযোগে মাঠে কাজ করবেন।
১৭ মিনিট আগে
২১ মিনিট আগে
২৪ মিনিট আগে
৩ ঘন্টা ১ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০ ঘন্টা ১২ মিনিট আগে