জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ

রংপুরের পীরগাছায় SNK DREAM Foundation-A Brand of Dream for Humanity, Welfare and Development Organization (স্বপ্ন মানব সেবা ও উন্নয়ন সমাজকল্যাণ সংস্থার) উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়ন সংযোগ স্থল ভক্তের বাজার তিস্তা তীরবর্তীতে স্থানীয় ফুটবল প্রেমিদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়। 


সমাজসেবক আসাদ আলীর সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সৈনিক সবুজ মিয়া। 


অবসরপ্রাপ্ত ব্যাংকার মতিয়ার রহমানের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডাক্তার রুবেল মিয়া। বিশেষ অতিথি ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল আউয়াল, ছাওলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফিরোজ আহমেদ মিলটন, সমাজসেবক রমানাথ দাস, কোম্পানি প্রতিনিধি আব্দুল ওয়াজেদ এবং এটিবির পরিচালক কাজী গোলাম মোস্তফা সহ অনেকে। 


আয়োজকরা জানান, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ, দুর্যোগ মোকাবিলা, মানবসেবা ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।


উল্লেখ্য, দায়িত্বের বাইরেও, মানবতার সেবা -স্লোগানে দুই বছর আগে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন সবুজ মিয়া। এর প্রধান কার্যালয় তাম্বুলপুর-কিশামত ছাওলা (মুক্তিযোদ্ধা চত্বর) এলাকায়। 

আরও খবর