শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর

প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর


প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালীঃ

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক স্বামীর পাঠানো একটি ম্যাসেজকে কেন্দ্র করে বর্তমান স্বামীর সঙ্গে কথোপকথনের পর ওই গৃহবধূকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এর আগে, একই দিন সকাল ১১টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বড় অভিরামপুর গ্রামের সুজায়েত উল্যা ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত সামিয়া তাহসিন (১৮) চট্টগ্রামের মীরসরাই উপজেলার সাহের আলী এলাকার নুর নবীর মেয়ে। প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তিনি বেগমগঞ্জ উপজেলার বড় অভিরামপুর এলাকার মো. ইয়াছিন ভূঁইয়ার (২৬) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আগে সামিয়ার আরেকটি বিয়ে হয়েছিল। পূর্বের স্বামীর সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে আলোচনা হতো। বুধবার সকালে সামিয়ার মোবাইল ফোনে তার সাবেক স্বামীর একটি মেসেজ আসে। বিষয়টি দেখে বর্তমান স্বামী ইয়াছিন তাকে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানান। পরে তিনি খেলা দেখতে ঘর থেকে বের হয়ে যান।

এর কিছুক্ষণ পর ইয়াছিনের মা সাজেদা বেগম ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সামিয়াকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুল রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

আরও খবর