নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

বিআরটিএ’র উদ্যোগে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ




সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সাতক্ষীরায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার চেক হস্তান্তর করা হয়।


মঙ্গলবার (২৩ জুন) 

অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবার এবং আহত ২ জনের পরিবারের সদস্যদের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত এ চেক বিতরণ করা হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাঘব এবং তাদের পুনর্বাসনে সহায়তা করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।


বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। এসময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সদস্য হারানোর সাথে সাথে পুরো পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তাকেও বিপর্যস্ত করে দেয়। এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনে। পাশাপাশি তিনি সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।


বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন খান এবং সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শেখ হুমায়ুন কবির। বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সকলের সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা অফিসের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।


চেক গ্রহণকারী নিহত ও আহতদের পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রিয়জন হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কঠিন সময়ে আমাদের পাশে থাকার শক্তি ও সাহস যোগায়।


অনুষ্ঠানে বলা হয়- সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ এবং ট্রাফিক বিধি মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ডের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখারও আহবান জানান তারা।


Tag
আরও খবর