লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা



 আশাশুনিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে কুল্যা ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জুন) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেকে গ্রেফতার করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) দিবাগত রাত ১২।৩০ টায় উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে আমানউল্লাহ সরদারের নির্মাণাধীন ভবনের ছাদ ও নিচতলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সরকারবিরোধী নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ রাত ১.১৫ টায় ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। এসময় ভবনের ছাদ থেকে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, আছাফুর রহমান, ইকরামুল ঢালী, জিয়াউর রহমান (৪০), আজিজুল ইসলাম ও রাশিদুল ইসলামকে আটক করা হয়। ভবনের নিচে অবস্থানরত আরও ১০ জন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে বলে এজাহারে দাবি করা হয়েছে।
এ ঘটনায় মোস্তাক আহম্মেদ বাদী হয়ে থানায় ১৬ জনের নাম করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-২২, তারিখ ২১/০৬/২৬। ধারা সন্ত্রাস বিরোধী আইন-২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩।
ওসি শামীম আহমদ খান জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্ধ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Tag
আরও খবর