ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদে একটি কুকুরকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে অনুষদীয় লাইব্রেরির কর্মকর্তা আব্দুল কালামের বিরুদ্ধে। গত ১৯ জুন (শুক্রবার) সংঘটিত এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।


শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাম্পাসের স্টাফ কোয়ার্টার এলাকায় একটি মুরগি ধরাকে কেন্দ্র করে কুকুরটির উপর সহিংস আচরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, অনুষদীয় লাইব্রেরির কর্মকর্তা আব্দুল কালাম কুকুরটিকে নির্মমভাবে মারধর করেন, যার ফলে প্রাণীটি রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে।


উল্লেখ্য, কুকুরটি এর আগেও পায়ের আঘাতজনিত সমস্যার কারণে শিক্ষার্থীদের উদ্যোগে চিকিৎসাধীন ছিল। ঘটনার পর শিক্ষার্থীরা পুনরায় তাৎক্ষণিক জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করেন। তবে পর্যবেক্ষণে প্রাণীটি এখনো সম্পূর্ণ শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।


ঘটনাটি প্রকাশ্যে আসার পর অনুষদের শিক্ষার্থীরা গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, কুকুরটি হত্যার উদ্দেশ্যে বার বার মাথায় নির্মমভাবে আঘাত করা হয়েছে। কোনো প্রাণী ক্ষয়ক্ষতি করলে তার মানবিক ও বৈজ্ঞানিক সমাধান খোঁজাই কাম্য, সহিংসতা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে ভেটেরিনারি অনুষদের প্রাঙ্গণে এ ধরনের ঘটনাকে শিক্ষার্থীরা আরও বেশি অসংগত ও নিন্দনীয় বলে মনে করছেন।


বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. আলী আজগর বলেন, "ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে আমি প্রক্টর মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। তিনি আশ্বাস দিয়েছেন, রবিবারের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি তদন্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার এবং যেকোনো ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।


এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা আব্দুল কালামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।


শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।

আরও খবর