নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ



মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনের লক্ষ্যে সাতক্ষীরায় এক সচেতনতামূলক মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় মাদকের ভয়াবহতা এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে “মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে করণীয়” শীর্ষক এ কর্মশালার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সাতক্ষীরা। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে সাতক্ষীরা সরকারি কলেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি ও সহকারী কমিশনার মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৩৩ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুম, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান, পিপিএম এবং সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম।

কর্মশালায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সাতক্ষীরার উপপরিচালক মিজানুর রহমান শরীফ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক এ. এম. সাইফুল আনাম, জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর এবং সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. ছানোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

কর্মশালায় বক্তারা বলেন, মাদক বর্তমানে দেশের যুবসমাজের জন্য অন্যতম বড় সামাজিক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। মাদকের ছোবলে ব্যক্তি, পরিবার ও সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক মূল্যবোধের চর্চা বাড়ানোর মাধ্যমে মাদকাসক্তি প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি মোঃ তাজুল ইসলাম বলেন, “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষার্থীদের সচেতন করে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে নিজেদের ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালায় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মশালার শেষে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাদকমুক্ত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Tag
আরও খবর