নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড



সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা এবং দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি কার্গো বোট (বাল্কহেড) জব্দ এবং পাইপলাইন ধ্বংস করা হয়েছে।

রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৬টার দিকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খোলপেটুয়া নদীর ঝাঁপার চর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এম বি হাবিব নামের একটি কার্গো বোট জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, হাবিলদার জাহাঙ্গীরের নেতৃত্বে চার সদস্যের একটি টহল দল দুর্গাবাটি মন্দির সংলগ্ন ঝাঁপার চর এলাকায় অভিযান চালিয়ে বাল্কহেডটি আটক করে। পরে সেটিকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর সদর পল্টন ঘাটে নিয়ে আসা হয়।

জব্দকৃত বাল্কহেডে প্রায় ৫ হাজার ৩শ ঘনফুট বালু পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ২০০ টাকা। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, কোনো বৈধ অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল।

পরে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়ের হোসাইন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

আদালত অভিযুক্ত নজরুল ইসলামকে ১০ দিনের এবং আক্তারুর জামানকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ ঘটনায় ৩২/২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সাতটি পিভিসি পাইপ ফাটিয়ে আগুন দিয়ে ধ্বংস করা হয়, যাতে ভবিষ্যতে একই ধরনের অপরাধ সংঘটিত না হতে পারে।

আইনি প্রক্রিয়া শেষে দুপুর আড়াইটার দিকে দণ্ডপ্রাপ্ত আসামিদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর হাবিলদার বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত ও নদীপথে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর