লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়



যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুকে আজম মোঃ আব্দুস সালাম আশাশুনিতে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৩ জুন) বিকাল ৪ টায় আশাশুনি দারুস সাখাওয়াত ইসলামিয়া মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। 
আশাশুনি উপজেলার সকল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের অংশ গ্রহনে সুষ্ঠু, নকলমুক্ত, ভয়ভীতিমুক্ত ও আইন মোতাবেক এইচএসসি পরীক্ষা গ্রহন এবং পরীক্ষা কেন্দ্র সমূহের পরিবেশ নিয়ে সভায় আলোচনা করা হয়। সভায় আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ আঃ রব, এপিএস কলেজের অধ্যক্ষ মুজিবর রহমান, দরগাহপুর কলেজের অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডল, বড়দল কলেজের অধ্যক্ষ বাবলুর রহমান, গদাইপুর আঃ লতিফ কলেজের অধ্যক্ষ, বুধহাটা কলেজের অধ্যক্ষ মোহিত কুমার, বদরতলা আদর্শ কলেজের অধ্যক্ষ, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, প্রভাষক রবিউল ইসলাম, আশাশুনি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি বোর্ডের চেয়ারম্যান সকলের বক্তব্য ধৈর্য সহকারে শ্রবণ করেন এবং কঠোর ভাবে আইন মেনে কলেজ পরিচালনা ও পরীক্ষা গ্রহনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেন। 
এরআগে তিনি তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে শায়িত পিতা-মাতার কবর যিয়ারত করেন। 
Tag
আরও খবর