নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক



সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ি গ্রামে এক শিশুকে নির্যাতনের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

মামলা সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার চোমরখালী এলাকার নিতাই চন্দ্র ঘোষের ছেলে প্রদীপ কুমার ঘোষ দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ি গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তিনি তার স্ত্রী তন্দ্রা রানী ঘোষ (৪২), ছেলে প্রত্যয় ঘোষ (১৮) এবং পাঁচ বছর বয়সী কন্যা প্রত্যাশা ঘোষকে নিয়ে স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ দে’র বাড়িতে বসবাস করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রত্যাশা তার মায়ের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। সে সময় একই পুকুরে ঘুষুড়ি গ্রামের কিনু নন্দীর ছেলে অভিজিৎ (২৩) গোসল করছিলেন। একপর্যায়ে শিশুটির মা তাকে বাড়িতে চলে যেতে বললেও শিশুটি কিছুক্ষণ পুকুরে অবস্থান করে।

এর কিছুক্ষণ পর শিশুটির চিৎকার শুনে তার মা দ্রুত পুকুর ঘাটে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান অভিযুক্ত অভিজিৎ দ্রুত স্থান ত্যাগ করছেন। পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার বিষয়ে তার মাকে বিস্তারিত জানায়। শিশুর বক্তব্যের ভিত্তিতে পরিবার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

পরিবারের সদস্যরা জানান, প্রথমদিকে সামাজিক সম্মানহানির আশঙ্কা এবং লোকলজ্জার কারণে ঘটনাটি প্রকাশ করা হয়নি। তবে পরবর্তীতে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীদের সহযোগিতায় অভিযুক্তকে গৃহবন্দি করে রাখা হয়। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ ও এজাহার দায়ের করা হলে পুলিশ মামলা রুজু করে।

মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে এবং শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত অভিজিৎকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন, শিশু নির্যাতনের চেষ্টার অভিযোগে একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর