ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত







সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত 




নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১২ জুন ) বিকেলে ছাতারপাইয়া বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে এলাকার আইন-শৃঙ্খলা, বাজার ব্যবস্থাপনা ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী)আংশিক আসনের ছয় ছয়বার নির্বাচিত  সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।


এসময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান, নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন্নেছা, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসুম, ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সমাবেশে বক্তারা ছাতারপাইয়া বাজারে বিভিন্ন সময়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত মারামারি ও আইন-শৃঙ্খলাজনিত ঘটনার বিষয় তুলে ধরেন। তারা জানান, বিগত প্রায় ২০ বছর ধরে বাজারে কোনো কার্যকর বাজার পরিচালনা কমিটি না থাকায় নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে।

বক্তারা আরও বলেন, ছাতারপাইয়া বাজারে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতা আসলেও সেখানে কোনো পাবলিক টয়লেট নেই। এছাড়া বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান তারা।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, “ছাতারপাইয়া বাজারকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে বিভেদ পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের গ্রুপিং জনগণের স্বার্থের পরিপন্থী যেন না হয়।”

তিনি গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা আরও জোরদার করতে হবে।

এমপি ফারুক আরও ঘোষণা দেন, ছাতারপাইয়া বাজারকে কেন্দ্র করে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং বাজার পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম আগামী এক সপ্তাহের মধ্যে শুরু করা হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দলের ভেতরে কিংবা বাইরে যারা উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের চিহ্নিত করে যথাযথ বিচার নিশ্চিত করা হবে।”


নাগরিক সমাবেশে স্থানীয় জনগণ বাজারের উন্নয়ন, নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সমাবেশটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Tag
আরও খবর